নোটিশ বোর্ড
প্রথম সিআইসি উপদেষ্টা পর্ষদের উদ্ধোধন
[+] সব নোটিশ২৩ শে জুলাই, ২০০৭ খুলনার সাতক্ষীরা উপজেলার কালীগন্জে অনুষ্ঠিত হয় প্রথম সিআইসি উপদেষ্টা পর্ষদের উদ্ধোধনী অনুষ্টান। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার জনাব এমদাদুল হক। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তি এবং গ্রামীণফোনের বিভিন্ন কর্মকর্তা। উপদেষ্টা পর্ষদের উদ্ধোধন ঘোষনা করেন হেড অব গ্রামীণফোন সিআইসি, এ.এইচ.এম সুলতানুর রেজা। ঢাকা হেড অফিস থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি উপদেষ্টা পর্ষদ উদ্ধোধনের ঘোষনা দেন। এই অভিনব পন্থার উদ্ধোধন অনুষ্টানটি উপভোগ করতে বিপুল জনসমাগম হয়। এই অনুষ্টানটি সফলভাবে আয়োজনের জন্য সিআইসি উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলাম এবং সেখানে উপস্থিত গ্রামীণফোন কর্মকর্তারা প্রশংসার দাবিদার। তাদের সম্মিলিত একনিষ্ঠ প্রচেষ্টার কারণে অনুষ্টানটির সফল আয়োজন সম্ভব হয়েছে বলে ব্যক্ত করেন এ.এইচ.এম সুলতানুর রেজা। | |