নোটিশ বোর্ড

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড (বিটিইবি) এর অনুমোদন পেল ১১ টি সিআইসি
সম্প্রতি ১১টি সিআইসি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদিত কম্পিউটার ট্রেনিং প্রদানের জন্য বিটিইবি কর্তৃক অনুমোদন পেয়েছে। আরও ১৫টি সিআইসি বিটিইবি অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়াধীন রয়েছে।
এই অনুমোদনের আওতায় সিআইসি সমূহ সংশ্লিষ্ট এলাকায় ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স প্রদান করতে পারবে। কোর্স শেষে ছাত্ররা বিটিইবি কর্তৃক আয়োজিত একটি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তারা বিটিইবি কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট পাবে।
১০ই ফেব্রুয়ারী, ২০০৯ ঢাকাস্থ গ্রামীণফোন কার্যালয়ে হেড অব সিআইসি এ এইচ এম সুলতানুর রেজা ১১ জন সিআইসি উদ্দ্যোক্তাদের মধ্যে অনুমোদন পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিতরণ করেন। পরবর্তী পর্যায়ে, জিপিসিআইসি ও বিটিইবি'র সমোঝোতা স্মারকের আওতায় আরও ২৫টি সিআইসি বিটিইবি অনুমোদনের জন্য দরখাস্ত করতে পারবে।
 


[+] সব নোটিশ