নোটিশ বোর্ড

গ্রামীণফোন ও কৃষি তথ্য সেবা'র উদ্যোগে ডিজিটাল কৃষি তথ্য সেবার প্রচার শুরু
ডিজিটাল কৃষি তথ্য সেবার প্রচারের লক্ষ্যে ৫ ফেব্রুয়ারী, ২০০৯ ক্যারাভানের মাধ্যমে একটি প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক নজরুল ইসলাম নলতাবারী, শেরপুর এর গাগলাজানী ইউনিয়নে ক্যারাভান প্রোগ্রামটির আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষনা করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে হেড অব সিআইসি এ এইচ এম সুলতানুর রেজা সহ কৃষি তথ্য সার্ভিস ও গ্রামীণফোন এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ক্যারাভান প্রচারণামূলক কর্মসূচী গ্রামীণফোন ও কৃষি তথ্য সার্ভিস এর একটি যৌথ উদ্যোগ। এই উদ্যোগের আওতায় ৪টি ক্যারাভান তিন মাসে ১৯২টি সিআইসি তে তথ্যমূলক সেবা প্রচারণার কাজ করবে।
ক্যারাভানসমূহ সিআইসিগুলো’র নিকটবর্তী স্কুল কলেজেও প্রচারণার কাজ করবে। ক্যারাভান সমূহ সিআইসি'র নিকটবর্তী আনুমানিক ৬০০ জন সম্ভাব্য গ্রাহকের মধ্যে সিআইসি ও এর তথ্যসেবার প্রচারণা চালাবে।
 


[+] সব নোটিশ