নোটিশ বোর্ড
জিপিসিআইসিতে বিল পে সার্ভিস
[+] সব নোটিশগ্রামীণফোন বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে বিল পে সার্ভিস - যার মাধ্যমে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিদ্যুত উন্নয়ন বোর্ডের গ্রাহকগণ বিদ্যুত বিল পরিশোধ করতে পারেন। যেসব এলাকায় বিল পে চিহ্নিত রয়েছে, (যেমন - চট্টগ্রাম মেট্রোপোলিটন এলাকা, সীতাকুন্ড, হাটহাজারী, রাউজান, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, সাতকানিয়া এবং কক্সবাজার) সেসব এলাকার বিক্রয়কেন্দ্রগুলোতে গ্রাহকরা বিদ্যুত বিল প্রদান করতে পারেন। এতদিন চট্টগ্রামের ২টি গ্রামীণফোন সেন্টার, ১৬টি গ্রামীণফোন সার্ভিস ডেস্ক ও ৮৩৫টি পয়েন্ট অব সেলসের মাধ্যমে বিল পে এর সেবা প্রদান করা হতো, যার সাথে এখন জিপি সিআইসি গুলোকেও যুক্ত করা হচ্ছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৬ মার্চ চট্রগ্রাম ও কক্সবাজারে পিডিবি র আওতাধীন ৯টি জিপিসিআইসি-তে বিল পে সার্ভিস চালু করা হয়। এ উপলক্ষ্যে গ্রামীণফোনের চট্টগ্রাম অফিসে সিআইসি উদ্যোক্তাদের জন্য এক ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, এই সার্ভিস বর্তমানে শুধুমাত্র চট্রগ্রাম ও কক্সবাজারে পিডিবি র আওতাধীন জিপিসিআইসি সেন্টারগুলোর জন্য প্রযোজ্য। অদূর ভবিষ্যতে এই সার্ভিসটি বাংলাদেশের প্রতিটি কোনায় এবং প্রতিটি জিপিসিআইসি-তে পৌঁছে দেবার জন্য গ্রামীণফোন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি আমাদের সকল জিপিসিআইসি উদ্যোক্তা তাদের এলাকায় এই সার্ভিস প্রদানের মাধ্যমে ব্যবসায় লাভবান হতে পারবেন। বিভিন্ন ভাবে এই সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকসংখ্যা বাড়ানো যেতে পারে। এক্ষেত্রে সেন্টারে বিভিন্ন কারনে আসেন এমন সকল গ্রাহককে বিল পে সম্পর্কে জানাতে এবং তাদেরকে বিল পের মাধ্যমে বিদ্যুত বিল পরিশোধ করতে অনুরোধ করতে হবে। বিল পে সার্ভিস এর সুবিধাসমূহ গুরুত্ব সহকারে গ্রাহককে জানাতে হবে। এ সব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হল বিদ্যুত বিল পরিশোধ করার জন্য গ্রাহককে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ছুটির দিন সহ যেকোন দিনে এবং দোকান খোলা থাকা পর্যন্ত যে কোন সময় গ্রাহক বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন। মোবাইল ফোন ছাড়াই পিডিবি র সকল গ্রাহক বিল পে সার্ভিস এর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। এছাড়াও বিল পরিশোধ করার পর প্রত্যেক গ্রাহক বিল পে সেন্টার থেকে মানি রিসিট গ্রহন করতে পারবেন এবং যেসকল গ্রাহকের সাথে মোবাইল থাকবে তাদেরকে তাতক্ষনিকভাবে পিডিবি থেকে এসএমএস এর মাধ্যমে বিল পরিশোধের প্রাপ্তি স্বীকার করা হবে। শুধুমাত্র বিল পে সার্ভিস সম্পর্কিত তথ্য জানতে গ্রাহককে গ্রামীণফোন মোবাইল থেকে ১২০০ নম্বরে এবং অন্য যে কোন মোবাইল থেকে ০১৭১৩২৩৪৫৬৭ নাম্বারে কল করতে হবে। এছাড়াও গ্রামীণফোন গ্রাহকরা ১২০০ নম্বরে এসএমএস এর মাধ্যমেও বিল সম্পর্কিত তথ্য জানতে পারেন। অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় যে, যদি নির্দিষ্ট এলাকায় বিল পে এর গ্রাহক বাড়ানো যায় এবং গ্রাহকদেরকে ভাল মানের সেবা দেয়া যায় তবে স্থায়ী গ্রাহক সংখ্যা বাড়বে। এ ধরনের স্থায়ী গ্রাহকরা প্রতি মাসে সেন্টারে বিদ্যুত বিল প্রদানের পাশাপাশি সেন্টারের অন্যান্য সেবাও নেবেন। তাছাড়াও বর্তমানের পিডিবি র বিল পরিশোধ সেবার পাশাপাশি যখন অন্যান্য ইউটিলিটি কোম্পানির বিল পরিশোধের সুযোগ বিল পে সার্ভিসে যোগ হবে তখন সব গ্রাহক সে সব বিলও পরিশোধ করতে পারবেন। আর এতে নিশ্চিতভাবেই ব্যবসা আরও সম্প্রসারিত হবে। সুতরাং বলা যায় যে, বিল পে এর গ্রাহক বাড়িয়ে আজকের এবং আগামীদিনের ব্যবসা ও মুনাফা বৃদ্ধি নিশ্চিত করা সহজেই সম্ভব। | |