নোটিশ বোর্ড
ইউএনডিপি বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা দু’দফা বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি সিআইসি পরিদর্শনে যান। এ সফরের মূখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের নীতিনির্ধারকদের টেলিসেন্টার সম্পর্কে ধারণা প্রদান করা এবং এ বিষয়ে তাদের সহযোগিতা নিশ্চিত করা।
বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নিয়ে দুটি দল গত ৮ ও ১০ ডিসেম্বর বগুড়া জেলার মহাস্থানগরের সিআইসি এবং ১৫ ও ১৬ ডিসেম্বর সাথক্ষীরা জেলার নলতা শরীফের সিআইসি পরিদর্শনে যান। বগুড়া সিআইসি পরিদর্শন করেন মোঃ আবুল কাশেম, ডিরেক্টর জেনারেল, মিনিস্ট্রি অব লোকাল গভার্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট; এবিএম আব্দুস সাততার, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অব লেবার এন্ড এমপ্লয়মেন্ট; প্রফেসর নিতাই রন্জন সুত্রধর, চেয়ারম্যান অব বাংলাদেশ টেকনিকাল এডুকেশন বোর্ড; নাইমুজ্জামান মুক্তা, ইউএনডিপি বাংলাদেশ। নলতা শরীফে পরিদর্শনে যান কামাল উদ্দিন আহমেদ পিএইচডি, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল; মোঃ সামসুল আলম খান, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অব সাইন্স ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি; ইন্জিনিয়ার মোঃ আবদুর রশিদ, ডিরেক্টর স্পেকট্রাম ম্যানেজমেন্ট, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন; মোঃ রফিকুল ইসলাম, ডিভিশন চিফ, প্লানিং কমিশন, প্রজেক্ট ডিরেক্টর, এসআইসিটি, বাংলাদেশ গভার্নমেন্ট; মোঃ নজরুল ইসলাম, ডিরেক্টের, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিসেস, মিনিস্ট্রি অব এগ্রিকালচার, বাংলাদেশ গভার্নমেন্ট এবং নাইমুজ্জামান মুক্তা, ইউএনডিপি বাংলাদেশ। গ্রামীণফোনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ছিলেন করপোরেট ও রেগুলেটরি এফেয়ার ডিপার্টমেন্টের কাজী এহসানুল হক ও মোহাম্মদ আবু মামুন হাশমি, সিআইসি ডিপার্টমেন্টের মোঃ মেজবাহ উদ্দিন, আলী আহমেদ ও আলী আহমেদ তাহকিক এবং রিজিওন ডিপার্টমেন্টের শরীফ উদ্দিন খান ও খন্দকার মাহমুদ রিয়াদ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সরকারী উচ্চ কর্মকর্তারা টেলিসেন্টার পদক্ষেপের ব্যাপারে তাদের সন্তোষ ব্যক্ত করেন। তারা গ্রামীণ জনগনের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে তথ্যসেবা প্রদানের এই সাহসী উদ্যোগের জন্য সিআইসি উদ্যোক্তা এবং গ্রামীণফোনের প্রশংসা করেন। তারা বলেন যে, “এই উদ্যোগ তথ্যসেবা থেকে বঞ্চিত গ্রামীণ জনগনকে তথ্যসেবা গ্রহণে সাহায্য করবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করবে”। তারা আরও বলেন, “সিআইসি সরকারের ই-গভার্নেন্স প্রতিষ্ঠার প্রচেষ্ঠায় সক্রিয় ভুমিকা পালন করতে পারবে এবং সিআইসি'র সার্বিক কার্যক্রমে সরকারী পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতিও দেন তাঁরা। | |