নোটিশ বোর্ড
গ্রামীণফোন ও ক্যাটালিস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর
জিপিসিআইসি - কে একটি স্বতন্ত্র উদ্যোগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৭ জুন ২০০৭ তারিখে গ্রামীণফোন ও ক্যাটালিস্ট এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সমগ্র বাংলাদেশর গ্রামীণ জনগনের মধ্যে তথ্যসেবা পৌছে দেয়ার উদ্দেশ্যই এ চুক্তি করা হয়। এ চুক্তি অনুযায়ী, ক্যাটালিস্ট সিআইসি'র প্রচার ও প্রসার বৃদ্ধি, বিভিন্ন ধরনের সেবা মূল্যায়ন এবং প্রক্রিয়াকরণ, উদ্যোক্তাদের কারিগরী দক্ষতা বৃদ্ধি এবং এ বিষয়ক বিভিন্ন উদ্যোগে গ্রামীণফোনকে সহায়তা প্রদান করবে। গ্রামীণফোনের পক্ষ থেকে সিআইসি প্রধান, এ এইচ এম সুলতানুর রেজা এবং ক্যাটালিস্টের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার পিটার রজারকেম্প সমঝোতা স্বারক সাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রামীণফোনের পক্ষ থেকে মির রাশেদুল হোসেন, ফিওনা স্মিথ, আলী আহমদ তাহকিক এবং বর্নালী সাহা; ক্যাটালিস্টের পক্ষ থেকে মানিশ পান্ডে, শহীদ উদ্দিন আকবর এবং শাহরোজ জলিল; গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে ইন্জিনিয়ার মোশারফ এইচ খান উপস্থিত ছিলেন।
[+] সব নোটিশজিপিসিআইসি - কে একটি স্বতন্ত্র উদ্যোগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৭ জুন ২০০৭ তারিখে গ্রামীণফোন ও ক্যাটালিস্ট এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সমগ্র বাংলাদেশর গ্রামীণ জনগনের মধ্যে তথ্যসেবা পৌছে দেয়ার উদ্দেশ্যই এ চুক্তি করা হয়। এ চুক্তি অনুযায়ী, ক্যাটালিস্ট সিআইসি'র প্রচার ও প্রসার বৃদ্ধি, বিভিন্ন ধরনের সেবা মূল্যায়ন এবং প্রক্রিয়াকরণ, উদ্যোক্তাদের কারিগরী দক্ষতা বৃদ্ধি এবং এ বিষয়ক বিভিন্ন উদ্যোগে গ্রামীণফোনকে সহায়তা প্রদান করবে। গ্রামীণফোনের পক্ষ থেকে সিআইসি প্রধান, এ এইচ এম সুলতানুর রেজা এবং ক্যাটালিস্টের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার পিটার রজারকেম্প সমঝোতা স্বারক সাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্রামীণফোনের পক্ষ থেকে মির রাশেদুল হোসেন, ফিওনা স্মিথ, আলী আহমদ তাহকিক এবং বর্নালী সাহা; ক্যাটালিস্টের পক্ষ থেকে মানিশ পান্ডে, শহীদ উদ্দিন আকবর এবং শাহরোজ জলিল; গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে ইন্জিনিয়ার মোশারফ এইচ খান উপস্থিত ছিলেন।