সাফল্য

মাহবুবুল আম্বিয়া
বিয়ানীবাজার, সিলেট

সঠিক সময়ে, সহজ ব্যবসায়িক প্রচারণা একজন ব্যবসায়ীর ব্যবসার অবস্থান বদলে দিতে পারে। আর এ ধরণেরই একজন সফল প্রয়োগকারী সিলেট বিভাগের বিয়ানীবাজার শাখার সি,আই,সি সেন্টারের উদ্যোক্তা মাহবুবুল আম্বিয়া। নিজের ব্যবসার প্রচারের অংশ হিসেবে মাহবুবুল আম্বিয়া নিজ ল্যাপটপ কম্পিউটার নিয়ে তার অন্চলের শিক্ষা প্রতিষ্টানগুলোতে যান এবং ইন্টারনেটের ব্যবহার করে দেখান। এতে করে গ্রাহকেরা ইন্টারনেটের প্রয়োগ স্বচক্ষে দেখে আগ্রহী হন। ওয়েবক্যাম, মাইক্রোফোন নিয়ে গ্রাহকদের বাসায় যান এবং তাদের প্রবাসী স্বজনদের সাথে ভিডিও ও ভয়েস চ্যাট করে দেখান যে কত সহজে এবং কম খরচে গ্রাহকেরা বিদেশে যোগাযোগ করতে পারেন। মাঝে মাঝে তিনি এলাকায় সভা-সেমিনারও করে থাকেন। এ প্রচারণায় ফলেই গ্রাহকের সংখ্যাও অনেক বেড়েছে। এখন স্থানীয় লোকজন বিমানের সময়সূচি, ইন্টারনেটে দৈনিক পত্রিকা এবং ভিডিও কনফারেন্সিং করতে তার "দি মোবাইল পার্ক" - সি,আই,সি সেন্টারে আসে। বর্তমানে তার মাসিক আয় ১৭,৫০০ টাকা।

[+] সব সাফল্য